তৃণমূল-বিজেপি সংঘর্ষে রণক্ষেত্র শান্তিনগর - The News Lion

তৃণমূল-বিজেপি সংঘর্ষে রণক্ষেত্র শান্তিনগর

 


দি নিউজ লায়নঃ   তৃণমূল-বিজেপি সংঘর্ষে রণক্ষেত্র শান্তিনগর। শান্তিনগরে তৃণমূলের বিরুদ্ধে ভোট না দিতে দেওয়ার অভিযোগ বিজেপির। ঘটনাস্থলে পৌঁছন গেরুয়া শিবিরের প্রার্থী সব্যসাচী দত্ত। দু'পক্ষের মধ্যে শুরু হয় ইটবৃষ্টি। আহত দুপক্ষের বেশ কয়েকজন। পরিস্থিতি আয়ত্তে আনতে ময়দানে নামে পুলিশ-কেন্দ্রীয় বাহিনী। দীর্ঘক্ষণ পর খানিকটা শান্ত হয় এলাকা।


 বেলা ১০ টা নাগাদ হঠাৎই সল্টলেকের শান্তিনগর এলাকায় বচসায় জড়িয়ে পড়ে তৃণমূল ও বিজেপির কর্মী-সমর্থকরা। ক্রমেই তা হাতাহাতিতে গড়ায়। এদিন বুথের কাছে অবৈধ জমায়েতের অভিযোগ ওঠে। তৃণমূল হুমকি দিচ্ছে বলেও অভিযোগ বিজেপির। দুই পক্ষের মধ্যে হাতাহাতি ও ইট ছোঁড়াছুড়ি শুরু হয়। দুই পক্ষেরই কয়েকজন আহত হয়েছেন বলে খবর। 


সংঘর্ষ চলাকালে মহিলাকে রাস্তায় ফেলে মারধরেরও অভিযোগ ওঠে। বিজেপির বিরুদ্ধে পাল্টা অভিযোগ তোলেন তৃণমূল। অশান্তির খবর পেয়েই ঘটনাস্থলে যান বিধাননগরের বিজেপি প্রার্থী সব্যসাচী দত্ত ও তৃণমূল প্রার্থী সুজিত বসু।  এই বিষয়  সব্যসাচী দত্ত জানান,'এটাই বাংলার অবস্থা। পুলিস দলদাসে পরিণত হয়েছে।'


 

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.